New Bakshibagan Yuba Sangha · Estd. 1962← Return to Home Page
নিউ বক্সিবাগান যুবসংঘ

আমাদের পথচলার ইতিহাস

১৯৬২ সালে “যুবসংঘ” নামে শুরু হওয়া আমাদের পথচলা ২০০৫ সালে “নিউ বক্সিবাগান যুবসংঘ” নামে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। এই যাত্রার মূল ভিত্তি মা দুর্গার আরাধনা, সৌহার্দ্য ও সম্প্রীতি।

প্রথম দুর্গাপূজার পথিকৃৎগণ

১৯৬২ সালে আমাদের সংগঠনের নাম ছিল শুধুই “যুবসংঘ”। প্রথম দুর্গাপূজার শুভ সূচনা যাঁদের হাত ধরে হয়েছিল, তাঁরা হলেন—

আজ তাঁদের অধিকাংশই আমাদের মধ্যে সশরীরে উপস্থিত নেই। কিন্তু তাঁদের দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে সেই ঐতিহ্যের ধারা আজও বহমান।

সেই সময়ে ডিজিটাল সংরক্ষণব্যবস্থা না থাকায় বছরের পর বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও তার বিস্তারিত তথ্য ও ঐতিহাসিক নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি।

পরবর্তীকালে, ২০০৫ সালে “যুবসংঘ” ক্লাবটি সরকারি পদ্ধতিতে নিবন্ধিত হয় এবং “নিউ বক্সিবাগান যুবসংঘ” নামে আনুষ্ঠানিক পরিচিতি লাভ করে। সময়ের সঙ্গে ক্লাবের কর্মকাণ্ড, সুনাম ও প্রসার বৃদ্ধি পেয়েছে; দুর্গাপূজাও সাবেকি অনাড়ম্বর রূপ থেকে আরও বর্ণময় হয়ে উঠেছে।

তবুও মা দুর্গার আরাধনা, আন্তরিকতা, পারস্পরিক স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির মূল্যবোধ আমাদের পথচলার ভিত্তি হয়ে রয়েছে। প্রতি বছর শারদোৎসবে এলাকার মহিলা, পুরুষ ও শিশুরা আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন।

পথিকৃৎদের আদর্শ ও আশীর্বাদকে পাথেয় করে নিউ বক্সিবাগান যুবসংঘ আজও তার ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির ধারা অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলেছে। আমাদের প্রয়াত পথিকৃৎদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং জীবিত প্রবীণদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।

Read in English